• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে আশ্বিন ১৪৩৩ রাত ০৮:৫২:৫২ (04-Oct-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে আগামীকাল যেসব এলাকায় ৭ ঘণ্টা গ্যাস থাকবে না

৪ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:১৮

রাজধানীতে আগামীকাল যেসব এলাকায় ৭ ঘণ্টা গ্যাস থাকবে না
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: রাজধানীর শ্যামপুর শিল্প এলাকায় আগামীকাল ৫ অক্টোবর সোমবার জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৭ ঘণ্টা গ্যাস থাকবে না। ৪ অক্টোবর রোববার এক বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, শ্যামপুর হাই স্কুল রোডে বিদ্যমান পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামী ০৫/১০/২০২৬ তারিখ (সোমবার) দুপুর ১২টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৭ ঘন্টা শ্যামপুর শিল্প এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এ ছাড়া এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিশ্বের সবচেয়ে নান্দনিক ৭ রেলস্টেশন
বিশ্বের সবচেয়ে নান্দনিক ৭ রেলস্টেশন
৪ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:০৮