• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:৪৮:৫৪ (30-Aug-2026)
  • - ৩৩° সে:

ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

৩০ আগস্ট ২০২৬ বিকাল ০৪:২৫:৫৩

ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

অনলাইন ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিনজন উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও পাঁচজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

৩০ আগস্ট রোববার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশ থেকে জানা গেছে এ তথ্য।

এর মধ্যে একটি আদেশে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শরফুদ্দীনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে, ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আজাদ রহমানকে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নূরে আলমকে ট্রাফিক-ওয়ারী বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

অপর আদেশে, ডিবির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার কমিশনার (এডিসি) মো. সোনাহর আলীকে গোয়েন্দা-গুলশান বিভাগে, ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সাজ্জাদ হোসেনকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনে এবং গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোহাম্মদ আবির হাসানকে ডিএমপি কমিশনারের দপ্তরের স্টাফ অফিসার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া, ডিবি রমনা বিভাগের এডিসি মো. জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম-পূর্ব বিভাগে এবং পিওএম-পূর্ব বিভাগের এডিসি কমিশনার মো. নজরুল ইসলাম ডিবি-রমনা বিভাগের রমনা জোনাল টিমে বদলি করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস
৩০ আগস্ট ২০২৬ দুপুর ০২:০৬:১৭