• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:০১:২৫ (07-Nov-2026)
  • - ৩৩° সে:

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

১ আগস্ট ২০২৬ বিকাল ০৩:২০:৩৪

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

অনলাইন ডেস্ক: রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে ১ আগস্ট শনিবার সকালে বোমাসদৃশ দুটি পরিত্যক্ত বস্তু উদ্ধারকে কেন্দ্র করে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, দুটি বস্তুতেই কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক উপাদান পাওয়া যায়নি। এ ঘটনায় নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।

ডিএমপি জানায়, খবর পাওয়ার পর সংশ্লিষ্ট থানা পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে একটি সন্দেহজনক ব্যাগে বোমা রয়েছে এমন তথ্যের ভিত্তিতে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যায়। ব্যাগটি এক্স-রে পরীক্ষায় ভেতরে কৌটাসদৃশ একটি বস্তুর উপস্থিতি শনাক্ত হয়। পরে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে ব্যাগটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। এরপর পরীক্ষা করে দেখা যায়, ব্যাগের ভেতরে ছিল জর্দার একটি কৌটা ও পান। সেখানে কোনো বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি।

আরও পড়ুন

বিমানবন্দরসহ ঢাকায় এক রাতে পাঁচ স্থানে ৮ ককটেল বিস্ফোরণ

এদিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি পরিত্যক্ত বস্তাকে ঘিরেও বোমা সন্দেহের সৃষ্টি হয়। খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করে হ্যান্ড এন্ট্রির মাধ্যমে বস্তাটি পরীক্ষা করে। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, বস্তার ভেতরে কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু নেই।

ডিএমপি জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। একই সঙ্গে গুজব বা যাচাইবিহীন তথ্য ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি না করে সন্দেহজনক কোনো বস্তু দেখলে দ্রুত পুলিশকে জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


প্রণোদনা পাবেন ১৪ লাখ ৬০ হাজার কৃষক
প্রণোদনা পাবেন ১৪ লাখ ৬০ হাজার কৃষক
৭ নভেম্বর ২০২৬ দুপুর ০২:১৪:৩১


গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ল
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ল
৭ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৫:৫১


ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৫৫, মামলা ৫০টি
ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৫৫, মামলা ৫০টি
৭ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৫:০৬


গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধানমন্ত্রী
গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধানমন্ত্রী
৭ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৯:৪৩

মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা
মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা
৭ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩৮:৫১