• ঢাকা
  • |
  • শুক্রবার ৯ই শ্রাবণ ১৪৩৩ রাত ০৯:৩৬:২২ (24-Jul-2026)
  • - ৩৩° সে:

মতিঝিলের মেট্রো স্টেশনের নিচে বোমা বিস্ফোরণ

২৪ জুলাই ২০২৬ রাত ০৮:৫৫:৪৬

মতিঝিলের মেট্রো স্টেশনের নিচে বোমা বিস্ফোরণ

অনলাইন ডেস্ক: রাজধানীর মতিঝিল শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরো একটি বোমা উদ্ধার করা হয়েছে।

২৪ জুলাই রাতে এই পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। নিরাপত্তার স্বার্থে সড়কের এক পাশ দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মেট্রোরেলের নিচের সড়কে হঠাৎ বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। এরপরই ঘটনাস্থলে ছুটে আসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে একটি ছাতার ভেতরে মোড়ানো অবস্থায় আরও একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়। সেটি নিরাপদে নিষ্ক্রিয় করার কাজ করছে বোম ডিসপোজাল ইউনিট। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। সূত্র: আরটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার
রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার
২৪ জুলাই ২০২৬ বিকাল ০৫:৩৫:১৭


Follow Us