• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:০৭:০৪ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত

১ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৪২:৩০

রাজধানীতে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক: বাসায় ফেরার পথে রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় রুবেল (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

৩১ ডিসেম্বর বুধবার রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্য নিহত হন।

নিহত রুবেল পুলিশের নায়েক পদে কর্মরত ছিলেন।

আরও পড়ুন

রাজধানীর ফার্মগেটে বাসে আগুন

এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি জানান, পুলিশ হেডকোয়ার্টারের পাশে দায়িত্ব শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে খিলগাঁও ফ্লাইওভারে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে অভিযান চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯