• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ সকাল ০৬:০২:৫১ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

মুগদা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

৩ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:২৭:২৫

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মুগদা থানা শাখার সাধারণ সম্পাদক সামাদ উদ্দিন বিজয়কে (২৭) গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। তিনি ঢাকা মহানগর দক্ষিণ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদেরও সহ-সভাপতি।

Ad

২ ডিসেম্বর মঙ্গলবার রাতে সিটিটিসি-এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।

Ad
Ad

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় আগারগাঁও ও ডেমরা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছিল বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সংবাদ ছবি
লক্ষ্মীপুরের রামগঞ্জে ৭ শিক্ষককে শোকজ
৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫০:১২


Follow Us