• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৭:০৫ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

রাজধানীর উত্তরায় মব সৃষ্টিকারী মূল হোতা আকাশসহ আটক ৩

৪ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:১৪:০৬

রাজধানীর উত্তরায় মব সৃষ্টিকারী মূল হোতা আকাশসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক : দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে।

এরই ধারাবাহিকতায় ৩ অক্টোবর শনিবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক ছাত্র সমন্বয়ক পরিচয়ে সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত চাঁদাবাজ ও কিশোর গ্যাং এর মূলহোতা আসাদুর রহমান আকাশ (২৪) এবং তার সহযোগী মো. ফরিদ উদ্দিন (২৬) ও মো. রবিনকে (২৫) গ্রেফতার করা হয়।

গ্রেফতার সন্ত্রাসী চক্রের প্রধান আসাদুর রহমান আকাশসহ তার সহযোগীরা জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজি ও বিভিন্ন বেআইনি কার্যক্রমের সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে সাংবাদিকদের উপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

 জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭