• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ০১:১২:৩৫ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

বুড়িগঙ্গার তীর দখলমুক্তে দুই দিনের যৌথ অভিযান শুরু

২০ আগস্ট ২০২৫ সকাল ১১:৫৯:৪৮

বুড়িগঙ্গার তীর দখলমুক্তে দুই দিনের যৌথ অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরভূমি দখলমুক্ত করতে দুই দিনের বিশেষ উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

২০ আগস্ট বুধবার থেকে শুরু হওয়া এ অভিযান চলবে আগামীকাল ২১ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন

ঢাকায় বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

চিঠিতে উল্লেখ করা হয়, হাইকোর্টে দায়েরকৃত রিট পিটিশন নং ৩৫০৩/২০০৯ ও ১৩৯৮৯/২০১৬-এর নির্দেশনা অনুযায়ী এ উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযানে পোস্তগোলা সেতু থেকে ধোপাতিয়া বা কাটুরাইল খেয়াঘাট পর্যন্ত এলাকা অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চর মিরেরবাগ, নয়াটোলা, দোলেশ্বর, হাজারীবাগ ও কাটুরাইল মৌজার নদীর তীরবর্তী অংশ।

এই এলাকাগুলো থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ভরাট অপসারণ করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট-দোকানপাট বন্ধ

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হবে। তারা উচ্ছেদের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ম্যাজিস্ট্রেট সংক্রান্ত দায়িত্ব পালন করবেন। এ সময় পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, বুড়িগঙ্গার তীরে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ দখল ও স্থাপনার কারণে নদী সংকুচিত হয়ে পড়ছে। এতে পরিবেশ ও নৌ-নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।

নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবেই স্থানীয় প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথভাবে এ অভিযান পরিচালিত হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬