• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা ফাল্গুন ১৪৩২ সকাল ০৮:১২:০৮ (13-Feb-2026)
  • - ৩৩° সে:

শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে প্রত্যাহার

১৭ এপ্রিল ২০২৫ সকাল ০৭:৪০:৩১

শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির প্রেক্ষিতে সরিয়ে দেয়া হলো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের (ডিপিআই) অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খানকে।

Ad

১৬ এপ্রিল বুধবার উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের অধীনে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খানকে কারিগরি শিক্ষা অধিদফতরে সংযুক্ত করা হয়েছে। উপাধ্যক্ষ শাহেলা পারভীন উপাধ্যক্ষই থাকছেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন তিনি।

এর আগে, বুধবার দিনব্যাপী ছয় দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সারাদেশের পলিটেকনিক শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে একযোগে আজ ১৭ এপ্রিল বৃহস্পতিবার সারাদেশে অসহযোগ আন্দোলনের মাধ্যমে রেল ব্লকেড করার ঘোষণা দিয়েছে তারা।

আন্দোলনে শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের পদত্যাগ দাবি করেছে। সেই দাবির প্রেক্ষিতেই এবার সরানো হলো অধ্যক্ষ মোস্তাফিজুরকে।

শিক্ষার্থীদের দাবির মধ্যে প্রথমে রয়েছে– জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পাশাপাশি, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন এবং মামলার সঙ্গে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।

শিক্ষার্থীদের দ্বিতীয় দাবি হলো- ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিলসহ উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিকভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে।

তৃতীয় দাবি হলো- উপসহকারী প্রকৌশলী ও সমমানের (দশম গ্রেড) পদ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) থেকে পাসকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

চতুর্থ দাবি হলো- কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইনানুগভাবে নিশ্চিত করতে হবে। এ পদগুলোতে অনতিবিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ এবং সব শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

পঞ্চম দাবি হলো- কারিগরি শিক্ষায় বৈষম্য ও দুরবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।

ষষ্ঠ দাবি হলো- পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাসকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি, নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে (নড়াইল, নওগাঁ, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও) পলিটেকনিক ও মনোটেকনিক থেকে পাসকৃত শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

তারেক রহমানের নেতৃত্বে ভূমিধ্স জয় পেল বিএনপি
তারেক রহমানের নেতৃত্বে ভূমিধ্স জয় পেল বিএনপি
১৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:১০:১২




ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৩৪:৩১

বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:০৮:৫৩

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪


Follow Us