• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ১১:৫৬:৪২ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রাজধানীতে উপহার সামগ্রী বিতরণ ও দোয়া অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:১৯:৫৭

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রাজধানীতে উপহার সামগ্রী বিতরণ ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য রাজধানীতে দোয়া ও দুস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

২৯ জানুয়ারি বুধবার উত্তরা পশ্চিম থানা শহীদ মুগ্ধ স্কয়ারে (সাংঘাম মোড়) উত্তরা পশ্চিম থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল পাশার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ন আহবায়ক আফাজ উদ্দিন আফাজ। এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক সদস্য জনাব আলাউদ্দিন সরকার টিপু, দক্ষিণ খান থানার বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো হেলাল তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

রূপায়ণ সিটি উত্তরাতে চালু হচ্ছে অষ্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাস

এদিকে দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক কর্মীসভার আয়োজন করা হয়েছে। এতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: শেখ ফরিদ হোসেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি ও মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল সিনিয়র নেতৃবৃন্দ এবং দক্ষিণ খান থানার বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো হেলাল তালুকদারসহ দক্ষিণখান থানা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এ খোকন। সঞ্চালনা করেন দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল বাশার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪২:০৮

সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩২:১০






আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩:৫৯

আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৫:৩৫