• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:০২:৩৯ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

উত্তরায় বিএনপির আনন্দ মিছিল

১২ নভেম্বর ২০২৪ রাত ০৮:৩৩:৫৩

উত্তরায় বিএনপির আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় বিএনপি নেতা শিমুল আহমেদ ও কামরুল জামানের নেতৃত্বে আনন্দ মিছিল করা হয়েছে।

১২ নভেম্বর মঙ্গলবার মিছিলটি উত্তরার ৩ নম্বর সেক্টর ফ্রেন্ডস ক্লাবের মাঠ থেকে রাজলক্ষ্মী ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে আজমপুর বিএনএস সেন্টার, হাউজ বিল্ডিং, জমজম টাওয়ার হয়ে খালপাড় গিয়ে শেষ হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামানকে নির্বাচিত করায় ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক যুবদল নেতা শিমুল আহমেদ ও ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামরুল জামানের নেতৃত্বে এক বিশাল মিছিল বের করা হয়। আনন্দ মিছিলে যুবদল ও শ্রমিক দলের সদস্যদের উপস্থিতি ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। এসময় আনন্দ মিছিলে ভ্যানের উপর অস্থায়ী মঞ্চ তৈরি করে বক্তব্য প্রদান করা হয়।

আরও পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন

এ সময় ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা শিমুল আহমেদ বলেন, উত্তরার মাটি বিএনপির ঘাটি। কোনো প্রকার ষড়যন্ত্র হলে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। তিনি মিছিলে আগত বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে ধন্যবাদ জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৬:১১




চাকরি হারালেন ৮ পুলিশ কর্মকর্তা
চাকরি হারালেন ৮ পুলিশ কর্মকর্তা
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৯:১২



হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪২:২৩


পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড
পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩১:৩৮