• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪২:২১ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

দোয়া মাহফিলের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী পালন করলো বাপুস

১৬ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:৩৫:০৭

দোয়া মাহফিলের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী পালন করলো বাপুস

নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) পালন করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)।

১৬ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪টায় বাপুসের কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় সংগঠনের সভাপতি কবি প্রাকৃতজ শামিম রুমি টিটন ও সকল পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশেষ দোয়া মাহফিলে বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (স:) এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। তাঁর আদর্শের আলোকে সংগঠনকে আরও গতিশীল করার প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

বক্তারা বলেন, নবুয়তের প্রাপ্তির বহু আগেই রাসূল (স:) ‘আল-আমিন’ উপাধি পেয়েছিলেন। আমানতদারী ও বিশ্বস্ততায় তিনি ছিলেন অনন্য। এছাড়াও তিনি তাঁর সমগ্র জীবনজুড়েই দুর্বল ও ন্যায়ের পক্ষে ছিলেন৷ তিনি বলেছেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং মাপে কম দিতে নিষেধ করেছেন। সেই শিক্ষার আলোকে প্রকাশনা শিল্পকেও সততা ও সমতার ভিত্তিতে গড়ে তুলতে হবে। দেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক উন্নতি ও কল্যাণে দৃঢ় অবস্থান নিতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৪৬

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৪৬


বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৭


ঢাকা-ভাঙা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
ঢাকা-ভাঙা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:৩১

এমির মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
এমির মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:১০