• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:০১:০২ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

ঢাকা কেন্দ্রীয় কারাগারে রোহিঙ্গা বন্দির মৃত্যু

২৭ জুন ২০২৪ সকাল ০৭:৫৩:২০

ঢাকা কেন্দ্রীয় কারাগারে রোহিঙ্গা বন্দির মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক রোহিঙ্গা নাগরিকের মৃত্যু হয়েছে। ২৫ জুন মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অচেতন অবস্থায় ওই আসামিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ওই রোহিঙ্গা নাগরিকের নাম সৈয়দ আলম (৫০)। তিনি মৃত ছগির রহমানের ছেলে। তিনি ড্রাই গ্যাংগ্রিন রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।

২৬ জুন বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, সৈয়দ আলমের মরদেহটি ময়নাতদন্তের জন্য কলেজের মর্গে রাখা হয়েছে।

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষ বলেন, সৈয়দ আলমের গ্যাংগ্রিন (ঘা) ছিল। এই রোগের চিকিৎসার জন্য ৯ জুন তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হলে তিনি মারা যান।

কারাগার সূত্রে জানা গেছে, সৈয়দ আলম কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা শিবিরে একটি হত্যা মামলার আসামি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০