• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:১৩:০৩ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

ঢামেকে চিকিৎসাধীন কয়েদির মৃত্যু

১৬ জুন ২০২৪ সকাল ০৮:৫৭:৩৪

ঢামেকে চিকিৎসাধীন কয়েদির মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সুলতান মিয়া (৫২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তার বাড়ি টাঙাইলের মির্জাপুর উপজেলায়। তিনি এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন।

১৫ জুন শনিবার বেলা সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষ জানান, তার বাড়ি মির্জাপুর উপজেলার আদালত পাড়ায়। তার বাবার নাম আবেদ আলী। কয়েদি নম্বর ১৪০১/এ।

তিনি আরও জানান, চিকিৎসার জন্য জানুয়ারি মাসে তাকে টাঙাইল কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে কয়েক দফায় চিকিৎসা নিয়ে আবার ফেরত যান। তবে সবশেষ ১৩ জুন তাকে আবার হাসপাতালটির মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে শনিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০