• ঢাকা
  • |
  • সোমবার ২০শে আশ্বিন ১৪৩৩ দুপুর ০২:০৩:৩৪ (05-Oct-2026)
  • - ৩৩° সে:

অটোরিকশা ধর্মঘটে রাজধানীতে যাত্রীদের দুর্ভোগ

৫ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫৭:৪২

অটোরিকশা ধর্মঘটে রাজধানীতে যাত্রীদের দুর্ভোগ

ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিভিন্ন রিকশা গ্যারেজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে ধর্মঘট পালন করছেন অটোরিকশাচালকেরা। ৫ অক্টোবর সোমবার নগরীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

ধর্মঘটের আগে ৪ অক্টোবর রোববার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় মাইকিং করে অটোরিকশা চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। এর ধারাবাহিকতায় সোমবার প্রধান সড়কগুলোতে উল্লেখযোগ্যসংখ্যক অটোরিকশা চলাচল বন্ধ থাকায় অন্যান্য গণপরিবহনে অতিরিক্ত চাপ তৈরি হয়।

এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। বিশেষ করে যেসব এলাকায় অটোরিকশার ওপর মানুষের যাতায়াত অনেকটাই নির্ভরশীল, সেসব এলাকায় ভোগান্তি আরও বেড়েছে।

অটোরিকশাচালকদের অবস্থান ও সড়ক অবরোধের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচলও ব্যাহত হয়। কোথাও কোথাও সৃষ্টি হয় যানজট।

চালকদের দাবি, ঢাকার বিভিন্ন রিকশা গ্যারেজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় তাদের জীবিকা ও যানবাহন পরিচালনা ব্যাহত হচ্ছে। এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

‘গ্রহণযোগ্য নীতিমালা’ প্রণয়নের আগে রিকশা গ্যারেজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন অটোরিকশাচালকেরা। এতে শত শত চালক অংশ নেন।

সকালে মগবাজারের ব্যস্ত সড়কের এক পাশে সারিবদ্ধভাবে অচল অটোরিকশা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এক চালক অভিযোগ করেন, ধর্মঘটের কারণে তাদের রিকশার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এতে যানবাহনগুলো অচল হয়ে পড়েছে।

এদিকে অটোরিকশা চলাচল কমে যাওয়ায় সোমবার ঢাকা মহানগরীর প্রধান সড়কগুলো তুলনামূলক ফাঁকা দেখা যায়। অন্যদিকে প্যাডেলচালিত রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও ভাড়ায় চালিত মোটরসাইকেলের চাহিদা বেড়েছে। এ সুযোগে কোনো কোনো চালক দেড় থেকে দ্বিগুণ ভাড়া দাবি করছেন বলে কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন।

সূত্র: দেশ রূপান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
৫ অক্টোবর ২০২৬ দুপুর ০১:১৮:৫৫


আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত
আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত
৫ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩১:৪৭



দেশের বাজারে কমল স্বর্ণের দাম
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
৫ অক্টোবর ২০২৬ দুপুর ১২:০০:৫২