• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১২:৫৫:৩০ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু গ্রেফতার

১৮ নভেম্বর ২০২৬ সকাল ১১:০৯:২৩

সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু গ্রেফতার
সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু। ফাইল ছবি

অনলাইন ডেস্ক: রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুকে গ্রেফতার করা হয়েছে।

১৮ নভেম্বর বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারের পর এসআরবি সদস্যরা তাকে উত্তরায় এসআরবি সদর দপ্তরে নিয়ে যান।

আরও পড়ুন

বায়তুল মোকাররমের পালিয়ে যাওয়া সেই খতিব আটক

লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের রাজনীতিবিদ। তিনি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসনের টানা চারবারের সংসদ সদস্য ছিলেন। এ ছাড়া ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ