জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
৩০ জুন মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. আসাদুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন- বগুড়ার আদমদীঘি উপজেলার উথাইল গ্রামের মো. রবিউল ইসলাম (২৪), জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মালঞ্চা ফকিরপাড়া এলাকার মো. নাদিম (২৫) এবং একই উপজেলার নাকুলগাছি গ্রামের মো. সোহেল রানা (৩১)।
ডিবি পুলিশ জানায়, ২৯ জুন সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার বালিঘাটা লতিরহাট এলাকা থেকে একটি কালো রঙের ডিসকভার ১১০ সিসি এবং মালঞ্চা এলাকা থেকে একটি লাল রঙের অ্যাপাচি আরটিআর ১৫০ সিসির চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় দুই ডজন মামলা রয়েছে। উদ্ধার হওয়া মোটরসাইকেল জব্দ করে তাদের আদালতে পাঠানো হয়েছে। চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available