• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই চৈত্র ১৪৩২ বিকাল ০৫:৫৯:০৪ (19-Mar-2026)
  • - ৩৩° সে:

দৌলতপুরে আড়াই বছরের শিশু হত্যা, চাচি আটক

১৯ মার্চ ২০২৬ বিকাল ০৪:০৮:৫৪

দৌলতপুরে আড়াই বছরের শিশু হত্যা, চাচি আটক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আড়াই বছরের এক শিশুকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চাচিকে আটক করেছে পুলিশ।

১৮ মার্চ বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ দাড়ের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত শিশুর নাম আফিয়া। সে ওই এলাকার শাহিন সরদারের মেয়ে।

Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বাড়ির পাশের একটি মেহগনি বাগানে গলায় ওড়না পেঁচানো অবস্থায় গাছে ঝুলন্ত অবস্থায় আফিয়াকে দেখতে পান স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর শিশুটির বাবা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের সঙ্গে আফিয়ার ছোট চাচি কল্পনা আক্তার (২০) জড়িত। পরে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে কল্পনা আক্তার শিশুটিকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার কথা স্বীকার করেন বলে জানা গেছে।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত কল্পনা আক্তারকে আটক করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, আড়াই বছরের শিশু হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


একদিনে সোনার দাম কমলো ১৫ হাজার টাকা
একদিনে সোনার দাম কমলো ১৫ হাজার টাকা
১৯ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৭:৩৬




সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২
১৯ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:২৫


দৌলতপুরে আড়াই বছরের শিশু হত্যা, চাচি আটক
দৌলতপুরে আড়াই বছরের শিশু হত্যা, চাচি আটক
১৯ মার্চ ২০২৬ বিকাল ০৪:০৮:৫৪




Follow Us