• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:১১:২৩ (07-Sep-2026)
  • - ৩৩° সে:

সবুজবাগে কাতার প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা

৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২১:৩৯

সবুজবাগে কাতার প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট: রাজধানীর সবুজবাগে সিফাত নামে এক কাতার প্রবাসীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। ৬ সেপ্টেম্বর রোববার বিকেলে সবুজবাগের আদর্শপাড়া বরইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

সিফাতের বন্ধু মো. হাসান জানান, কিছুদিন আগে কাতার থেকে দেশে ফেরেন সিফাত। তিনি যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, বরইতলা এলাকার একটি আবাসিক ভবনের পঞ্চম তলায় এক নারী একা থাকেন। তাঁর স্বামী মাঝেমধ্যে ওই বাসায় আসেন। ওই নারীর সঙ্গে সিফাতের বন্ধুত্ব ছিল। রোববার দুপুরে সিফাত ওই বাসায় যান। তখন ওই নারী বাসায় একাই ছিলেন।

পুলিশের তথ্যমতে, বিকেল ৩টার দিকে কয়েকজন ওই বাসায় ঢুকে সিফাতকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ওই ভবনের পাশের একটি ভবন থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে চারজনকে ওই বাসায় ঢুকতে ও বের হতে দেখা গেছে। তাঁদের মধ্যে একজনের হাতে ধারালো অস্ত্র ছিল। তাঁরা ওই ভবনে পাঁচ থেকে ছয় মিনিট অবস্থান করেন।

ওসি আরও জানান, ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় ওই নারীকে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্র: দৈনিক সমকাল

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আগস্টে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, আহত ৬৬৪
আগস্টে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, আহত ৬৬৪
৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৪:১২

রাত ১০টার পর আমাকে কেউ ফোন দিয়ে পায় না: প্রভা
রাত ১০টার পর আমাকে কেউ ফোন দিয়ে পায় না: প্রভা
৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৬:১০





সবুজবাগে কাতার প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা
সবুজবাগে কাতার প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা
৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২১:৩৯

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১
রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১
৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৮:৩২