• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ রাত ১০:০২:৪৯ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৫৪৪

৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:০৯:০২

ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৫৪৪
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৪ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের বিরুদ্ধে ৬২টি মামলা করা হয়েছে।

৬ নভেম্বর শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি জানায়, আটক ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪১ জন, লালবাগ বিভাগে ৪২ জন, ওয়ারী বিভাগে ৯৫ জন, মতিঝিল বিভাগে ৪৪ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, মিরপুর বিভাগে ১৪৪ জন, গুলশান বিভাগে ৫৫ জন, উত্তরা বিভাগে ৪৯ জন এবং এসআরইউ-২ ও গোয়েন্দা বিভাগে ১৩ জন রয়েছেন।

আরও পড়ুন

গাছ বাঁচাতে ব্যতিক্রমী উদ্যোগ, অর্ধশতাধিক গাছ থেকে সরানো হলো পেরেক

অভিযানকালে ৫৪০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২৫৮ পিস ইয়াবা, ৪ দশমিক ২ গ্রাম হেরোইন, চার পুরিয়া হেরোইন, ৩৭টি প্যাথেড্রিন ইনজেকশন, দুটি চাকু ও দুটি কাটার উদ্ধার করা হয়।

আকতার হোসেন বলেন, ৫ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।

আরও পড়ুন

নতুন বাজারে বৈশাখী পরিবহনে আগুন

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নতুন বাজারে বৈশাখী পরিবহনে আগুন
নতুন বাজারে বৈশাখী পরিবহনে আগুন
৬ নভেম্বর ২০২৬ রাত ০৮:৪৯:৩৩






মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:৩৪