ডেস্ক রিপোর্ট: ঢাকার সাভারের দক্ষিণ শ্যামপুরে একটি ভবনে অভিযান চালিয়ে পাইপবোমা ও ককটেলসহ ১৪টি বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
১১ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর এলাকা থেকে আরিফ নামে এক যুবককে আটক করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ শ্যামপুরের ওই ভবনে অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, প্রায় সাত ঘণ্টার অভিযানে ভবনটি থেকে পাইপবোমা, ককটেল, গানপাউডার ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলেই পাঁচটি বোমা নিষ্ক্রিয় করে।
মঙ্গলবার রাত দেড়টার দিকে অভিযান শেষ হয়। এতে কাউন্টার টেররিজম ইউনিট, সিটিটিসি ও স্থানীয় থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, বোমা তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের ধারণা, গত ডিসেম্বরে কেরানীগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণ এবং সম্প্রতি মতিঝিলে বোমা উদ্ধারের ঘটনার সঙ্গে সাভারে উদ্ধার হওয়া বোমাগুলোর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: ইন্ডিপেনডেন্ট টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available