• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:৫৬:২২ (20-Feb-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে টিসিবির তেলের ট্রাকে মিলল পানির বোতল

১৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৪:১০

পঞ্চগড়ে টিসিবির তেলের ট্রাকে মিলল পানির বোতল

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: টিসিবির পণ্য হিসেবে পাঠানো তেলের ট্রাকে পানির বোতল পাওয়ার ঘটনা ঘটেছে পঞ্চগড়ের বোদা উপজেলায়। ১৮ ফেব্রুয়ারি বুধবার বিকেলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সংলগ্ন এলএসডি (লোকাল সাপ্লাই ডিপো) গুদামে ট্রাক আনলোড করার সময় এ ঘটনা ধরা পড়ে।

Ad

জানা গেছে, দিনাজপুরের দশমাইল টিসিবি ডিপো থেকে একটি ট্রাক টিসিবির তেল নিয়ে বোদা উপজেলা এলএসডি গুদামে আসে। পণ্যের কার্টন নামানোর সময় ওজন নিয়ে শ্রমিকদের সন্দেহ হয়। পরে একটি কার্টন খুলে দেখা যায়, তেলের পরিবর্তে সেখানে পানির বোতল রাখা হয়েছে।

Ad
Ad

বোদা উপজেলা এলএসডি গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল করিম সিদ্দিকী বলেন, সন্দেহজনক মনে হওয়ায় একটি কার্টন খোলা হলে তেলের বদলে সাদা পানির বোতল পাওয়া যায়। এরপরই আনলোড কার্যক্রম বন্ধ রাখা হয় এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, একটি কার্টনে ৯ বোতল পানি পাওয়া গেছে। ঘটনার পর মালামাল গ্রহণ না করে ট্রাকটি ফেরত পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us