• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৮:২৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

সাতক্ষীরায় ২ কেজি গাঁজাসহ আটক ১

২১ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৪:২৬:৪৫

সাতক্ষীরায় ২ কেজি গাঁজাসহ আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা কলারোয়ায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ রনি আহম্মেদ (২৪) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার কাকডাঙ্গার মন্টু মাস্টারের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক রনি আহম্মেদ কলারোয়া উপজেলার বাগাডাঙ্গা মাঠপাড়ার বাহার আলীর ছেলে।

ডিবি পুলিশ জানায়, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএমের নির্দেশনা মোতাবেক ডিবির অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে এসআই সৈকত মল্লিক, বিএম তৌহিদুজ্জাম, এএসআই গোপাল চন্দ্র বৈদ্য ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া উপজেলার কাকডাঙ্গায় মন্টু মাস্টারের বাড়ির সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ২ কেজি গাঁজাসহ রনি আহম্মেদকে আটক করা হয়।

আরও পড়ুন

মাদারীপু‌রে তাইজুল হত্যা ঘটনায় বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, আটক মাদক কারবারির নামে ডিবি পুলিশ বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেছে।

ওসি আরও জানান, আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪




তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৪:৩৫

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৪:১১