• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৮:০১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

জলঢাকায় সাজাপ্রাপ্ত আসামীসহ ১১ জন গ্রেফতার

৯ সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:১৩:১১

জলঢাকায় সাজাপ্রাপ্ত আসামীসহ ১১ জন গ্রেফতার

রংপুর ব্যুরো: নীলফামারীর জলঢাকা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জুয়াড়ি, ১ সাজাপ্রাপ্ত আসামি এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৫ জনসহ ১১ জনকে গ্রেফতার করেছে। ৮ সেপ্টেম্বর শুক্রবার গভীর রাতে জলঢাকা উপজেলাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

জলঢাকা থানা সূত্রে জানা যায়, নীলফামারী জেলা পুলিশ সুপার গোলাম সবুর (পিপিএম)-এর তথ্যের ভিত্তিতে জলঢাকা থানার অফিসার ইনচার্জ, মুক্তারুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে বিন্নাকুড়ি এলাকা থেকে উপজেলার উত্তর বড় ভিটা পৃর্ব খাটুমারা এলাকার আব্দুল মান্নানের ছেলে মিন্টু আলী ও জুয়া খেলা অবস্থায় মৃত বজলুল হকের ছেলে আজহারুল ইসলাম, আজিজুর রহমানের ছেলে জালাল উদ্দিন, আব্দুল হামিদের ছেলে লাল মিয়াকে গ্রেফতার করা হয়।  তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়।

এছাড়াও ২ দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী বগুলাগাড়ি এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে হালিমুর রহমান এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি দুন্দিবাড়ি এলাকার আজিম উদ্দিনের ছেলে আলতাফ হোসেন, আহাম্মদ হোসেনের ছেলে লেলিল মিয়া, হলদিবাড়ি এলাকার আসিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম, গোলমুন্ডা এলাকার নারী শিশু মামলার আসামী রশিদুল ইসলামের ছেলে হাসান আলী ও ডিমলা থানার ঠাকুরবাজার এলাকার মতিয়ার রহমানের ছেলে মিঠু মিয়াসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

গ্রেফতারদের শনিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান জলঢাকা থানার অফিসার ইনচার্জ মুক্তারুল আলম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০