• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:১০:৫৩ (11-Feb-2026)
  • - ৩৩° সে:

কুলাউড়ায় ৪১ কেজি গাঁজাসহ আটক ২

৯ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১১:৩৮:০২

কুলাউড়ায় ৪১ কেজি গাঁজাসহ আটক ২

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৪১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে কুলাউড়া উপজেলার ভাটেরা স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

Ad

আটকরা হলো, কুলাউড়া উপজেলার মৃত সিরাজ মিয়ার ছেলে তাজুল ইসলাম (৩৫) ও তাজুল ইসলামের শ্যালক ইসলামনগর এলাকার মৃত শফিক মিয়ার ছেলে জসিম মিয়া (২৭)।

Ad
Ad

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু, এসআই আনোয়ার মিয়াসহ পুলিশের একটি দল ৩নং ভাটেরা ইউনিয়নের অন্তর্গত ভাটেরা স্টেশন বাজারস্থ কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ রোড সংলগ্ন মনু মিয়ার মার্কেটের গ্যারেজে অভিযান পরিচালনা করে। গ্যারেজে থাকা একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ- ১৫- ২৩৫৪) ভেতর থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় কয়েকটি প্যাকেটে মোট ৪১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ তাজুল ও জসিমকে আটক করা হয়। গাঁজার আনুমানিক বাজার মূল্য আট লক্ষ পঁচিশ হাজার টাকা।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, আটক দুই ব্যক্তি সম্পর্কে শালা-দুলাভাই। তারা ৩/৪ দিন আগে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা থেকে পলাতক দুই ব্যক্তির সহযোগিতায় এই বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ করে। এই গাঁজা সুবিধাজনক সময়ে ঢাকায় পাচারের উদ্দেশ্যে এই গ্যারেজে মজুদ রেখেছিল। এ ঘটনায় আটক দুই ব্যক্তি এবং পলাতক আরও দুইজনকে আসামি করে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ভোটের সময় কত টাকা বহন করা যাবে, জানালেন ইসি সচিব
ভোটের সময় কত টাকা বহন করা যাবে, জানালেন ইসি সচিব
১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৫:২৯






গাজীপুর–১ আসনের নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু
গাজীপুর–১ আসনের নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু
১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪০:০৬

উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন
উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন
১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩২:২৬



Follow Us