• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ১২:৫১:১৮ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

ফুলবাড়ীতে ইউপি সচিব লাঞ্ছিত

১ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০:০২:৫৯

ফুলবাড়ীতে ইউপি সচিব লাঞ্ছিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক ইউপি সদস্য ইউপি সচিবকে লাঞ্ছিত করেছেন। এ ঘটনার বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন লাঞ্ছিত হওয়া ওই ইউপি সচিব।

অভিযোগে জানা গেছে, ৩১ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটে ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের সচিব সাজেদুল ইসলামের কাছে ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবু মুসা হঠাৎ পরিষদের সকল রেজুলেশন বহি চায়, এ সময় ইউপি সচিব সাজেদুল ইসলাম চেয়ারম্যানের অনুমতি ছাড়া দিতে অস্বীকার করলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। গালিগালাজের এক পর্যায়ে ইউপি সদস্য সচিবকে ধাক্কা দেন। এ সময় উপস্থিত মানুষের অনুরোধ না শুনে ইউপি সদস্য ইউপি সচিবকে বিভিন্ন প্রকার ভয় ভীতি দেখান। এক পর্যায়ে ইউপি সদস্য সচিবকে বলেন, ‘তুমি বাইরে থেকে আসো, আমি এখানকার স্থানীয়। আমি যা বলিব, তোমাকে তাই শুনতে হবে। তা না হলে আজকে ফুলবাড়ী যাওয়ার পথে তোমাকে খড়িবাড়ি বাজারেই দেখে নেব।’

ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ইসলাম হক  ইউপি সচিবকে লাঞ্ছিত করার ঘটনাটি নিশ্চিত করেন।

লাঞ্ছিত সচিব সাজেদুল হক জানান, আমার বাড়ি দূরে হওয়ায় বিভিন্ন সময়ে আমাকে ওই মেম্বার হুমকি-ধামকি দেন। আজকে (বৃহস্পতিবার) আমাকে লাঞ্ছিত করেছেন এবং আমি দূরে থেকে আসি বলে আমাকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন।

ঘটনা সত্যতা জানতে অভিযুক্ত ইউপি সদস্য আবু মুসার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনির বিষয়টি সদুত্তর না দিয়ে ফোনটি কেটে দেন।

ভাঙ্গামোড়  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ জানান, অভিযোগের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারসহ পরামর্শ করে ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মলিহা খানম জানান, অভিযোগটি হয়তো ডাকফাইলে আছে আমি এখনো দেখিনি। তবে দেখে সত্যতার ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯