• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৫৫:৩২ (23-Oct-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

২৩ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৫২:১৭

রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
রাঙ্গামাটিতে গাঁজাসহ আটক। ছবি: এশিয়ান টিভি

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ২২ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের বনরূপা ট্রাফিক পুলিশ বক্সের সামনে বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের বক্সে রাখা একটি বস্তা থেকে ৩০টি রোলে মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গাঁজার বস্তাটির সঙ্গে সংশ্লিষ্ট দুই যাত্রীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন জীবলু মোল্লা ও মোস্তফা কামাল। তারা উভয়েই মাগুরা জেলার বাসিন্দা।

কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, তাদের দেওয়া পরিচয় ও পুলিশি রেকর্ড যাচাই করে তাদের মধ্যে জীবলু মোল্লার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি এবং মোস্তফা কামালের বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন

মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সদস্য দিদার গ্রেফতার

কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, রাঙামাটি থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে গাঁজা পাচার করা হচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ নজরদারি বাড়ায়। পরে কোতয়ালী থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের একটি যৌথ দল বনরূপা এলাকায় বাসটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় বাসের বক্সে রাখা একটি বস্তা থেকে ৩০টি রোলে মোড়ানো মোট ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে বস্তাটির সঙ্গে সংশ্লিষ্ট দুই যাত্রীকে আটক করে থানায় নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন রাঙামাটি থেকে যাত্রীবাহী পরিবহনে করে এ পর্যন্ত তিনবার গাঁজা নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তাদের দাবি, প্রতিবার একটি বস্তায় ১৫ কেজি গাঁজা নিয়ে রাঙামাটি থেকে ঢাকার পথে মাগুরা জেলার দিকে যেতেন তারা।

আটক ব্যক্তিদের সাথে কথা বলে জানা গেছে, রাঙামাটির রিজার্ভ বাজার এলাকায় এক অটোরিকশাচালকের মাধ্যমে তারা বস্তাভর্তি গাঁজা সংগ্রহ করতেন। পরে বস্তাটি শ্যামলী পরিবহনের বাসে তুলে যাত্রীবেশে ঢাকায় নিয়ে যেতেন। সেখান থেকে মাগুরা হয়ে কাশিনাথপুর এলাকায় পৌঁছে শাহিন ও রোমান নামের দুই ব্যক্তির কাছে গাঁজা হস্তান্তর করতেন।

আরও পড়ুন

ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, মাদ্রাসাশিক্ষক কারাগারে

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





৪৩০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় শ্রীলঙ্কার
৪৩০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় শ্রীলঙ্কার
২৩ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৪:৩৫

রাহুলকে ‘ব্যর্থ মাল’ বলে কটাক্ষ মোদির
রাহুলকে ‘ব্যর্থ মাল’ বলে কটাক্ষ মোদির
২৩ অক্টোবর ২০২৬ সকাল ০৯:২৪:৪৪