• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সকাল ১০:০৯:১১ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে ওয়ান শুটারগান ও ধারালো অস্ত্র উদ্ধার

১৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১১:৪৩

জয়পুরহাটে ওয়ান শুটারগান ও ধারালো অস্ত্র উদ্ধার

ডেস্ক রিপোর্ট: জয়পুরহাট সদর উপজেলার ঘোনাপাড়া গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি অবৈধ ওয়ান শুটারগান, ম্যাগাজিন, এয়ারগান ও রামদা উদ্ধার করেছে র‍্যাব-৫। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাত দল।

১২ সেপ্টেম্বর শনিবার র‍্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সংঘবদ্ধ ডাকাত দলের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানাধীন ঘোনাপাড়া গ্রামের ফিপ্রি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় র‍্যাবের একটি অপারেশন দল।

এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা ঘটনাস্থলে অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, একটি এয়ারগান ও একটি রামদা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ করে অস্ত্রগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করে র‍্যাব।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ ঘটনায় ডাকাত দলের সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ভারত-আফগানিস্তান ম্যাচসহ আজ টিভিতে যত খেলা
ভারত-আফগানিস্তান ম্যাচসহ আজ টিভিতে যত খেলা
১৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫২:০৮