• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:২৫:২৫ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রী ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি, গ্রেফতার ৫

৪ আগস্ট ২০২৬ রাত ০৮:৩২:৫৬

প্রধানমন্ত্রী ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি, গ্রেফতার ৫

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য ও সরকারি শীর্ষ কর্মকর্তাদের সিল, স্বাক্ষর এবং অফিসিয়াল লেটারহেড জালিয়াতির মাধ্যমে তদবির-বাণিজ্য ও প্রতারণা করে আসা এক সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।

৪ আগস্ট মঙ্গলবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদারীপুরের কালকিনি ও কুষ্টিয়া মডেল থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-মো.ফারুক হোসেন (৪১), সাকিব খান (২৫), মাসুম মুনসী (৪৫), মীর তৌহিদুল ইসলাম (৩৬) ও মো. বকুল মন্ডল (৩৫)। অভিযানকালে তাদের কাছ থেকে ৪১টি জাল সিল, বিভিন্ন এমপি ও মন্ত্রিপরিষদ সচিবদের ৪ বান্ডিল লেটারহেড প্যাড, ২টি কম্পিউটার, ১টি ল্যাপটপ এবং ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিকে ছুরিকাঘাত, প্রেমিকা গ্রেফতার

ডিবি জানায়, চক্রের মূল হোতা মো. ফারুক হোসেন ২০০৬ সালে প্রকল্পভিত্তিক ইলেকট্রিশিয়ান পদে চাকরিতে যোগ দেন এবং ২০১৪ সালে চাকরিচ্যুত হন। পরবর্তীতে চাকরি পুনর্বহালের জন্য তিনি প্রথম জালিয়াতির আশ্রয় নেন এবং প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সচিবদের নাম ব্যবহার করে ভুয়া নথি ও সিল বানিয়ে চাপ সৃষ্টি করেন।

পরবর্তীতে তিনি পূর্ণাঙ্গ একটি চক্র তৈরি করে সরকারি বিভিন্ন দফতর প্যাডে জাল সুপারিশপত্র তৈরি ও তদবির-বাণিজ্য চালিয়ে আসছিলেন। এমনকি মলদোভায় জনশক্তি রপ্তানির ক্ষেত্রেও তারা জাল সুপারিশপত্র ব্যবহার করে প্রতারণার চেষ্টা করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২