• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৮:১৪:৪১ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজারে ১১ মামলার পলাতক আসামি দেলোয়ার গ্রেফতার

২৩ জুলাই ২০২৬ দুপুর ১২:২৩:০৪

দোয়ারাবাজারে ১১ মামলার পলাতক আসামি দেলোয়ার গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি: ‎সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশ অভিযান চালিয়ে ১১ মামলার এজাহারনামীয় ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি দেলোয়ার হোসেনকে (৩২) গ্রেফতার করেছে।

২২ জুলাই বুধবার রাতে দোয়ারাবাজার থানা পুলিশের একটি দল ছদ্মবেশে উপজেলার মৌলারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামের রফিকুল ইসলাম ওরফে রফুর ছেলে।

‎পুলিশ সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় ২০২২ সাল থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত দায়ের করা মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে তার বিরুদ্ধে ৬টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তিনি দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে দোয়ারাবাজারের ভারত সীমান্তসংলগ্ন এলাকায় কুঁড়েঘর তৈরি করে আত্মগোপনে ছিলেন।

‎দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করে তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মেঘমল্লার বসু লাইফ সাপোর্ট
মেঘমল্লার বসু লাইফ সাপোর্ট
৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:০৪:২৩



নতুন দায়িত্বে হুইপ দুলু
নতুন দায়িত্বে হুইপ দুলু
৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪৬:৪৪