• ঢাকা
  • |
  • রবিবার ৪ঠা শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩১:৫২ (19-Jul-2026)
  • - ৩৩° সে:

সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার

১৯ জুলাই ২০২৬ দুপুর ১২:৩৪:৫২

সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে একটি অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। ১৮ জুলাই শনিবার বিকেলে জেলা শহরের মল্লিকপুর সরকারি খাদ্য গুদাম সংলগ্ন নদীর ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত ৫টি দামী স্মার্টফোন জব্দ করা হয়েছে।

​গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা ইমন তালুকদার (২২), বিপুল সরকার (২১), অমৃত দাস (২২) এবং সুনামগঞ্জ সদর থানা এলাকার বাসিন্দা মো. মোহন (১৬)।

​র‌্যাব-৯-এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল মল্লিকপুর এলাকায় অবস্থান নেয়। পরে সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে নদীর ঘাট এলাকায় জুয়াড়িদের আস্তানায় অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ওই চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

​র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে মুঠোফোনে বিভিন্ন নিষিদ্ধ বেটিং সাইট ও অ্যাপস ব্যবহার করে জুয়া খেলে আসছিল। তাদের কাছ থেকে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো যাচাই করে একাধিক অনলাইন ক্যাসিনো অ্যাপে জুয়া খেলার সুনির্দিষ্ট আলামত ও প্রমাণ পাওয়া গেছে।

​র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় অপরাধ ও জুয়া নির্মূলে র‌্যাবের এ ধরনের গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


টাঙ্গাইলে চার ফার্মেসির জরিমানা
টাঙ্গাইলে চার ফার্মেসির জরিমানা
১৯ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:২০:৫৮


সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৪ রান
সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৪ রান
১৯ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩:৩৩

জয়পুরহাটে যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার
জয়পুরহাটে যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার
১৯ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:২১:০৩






Follow Us