জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে পাঁচ অনলাইন জুয়া চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
৩ জুলাই শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে ডিবি পুলিশ।
এর আগে, ২ জুলাই বৃহস্পতিবার রাতে জয়পুরহাট সদর থানার দোগাছী ইউনিয়নের পশ্চিম পেচুলিয়া এলাকার একটি বাড়ি থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি স্মার্টফোন জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন- জয়পুরহাটের সদর উপজেলার দোগাছী পেচুলিয়া এলাকার মো. জিসান (২৩), দোগাছীর পশ্চিম পেচুলিয়া মো. হাসান আলী (২৭), মিশন খাস পাওনান্দার মো. সাজ্জাদ হোসেন (১৯) এবং নওগাঁর ধামুইরহাটের পশ্চিম নারায়ণপুরের নীরব বর্মন (২২) ও রামরামপুর তেলিপাড়ার মো. বায়েজিদ বোস্তামী (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পশ্চিম পেচুলিয়া গ্রামের মো. নজরুল ইসলামের বাড়িতে ডিবির একটি চৌকস দল অভিযান চালিয়ে ৪টি জুয়া খেলায় ব্যবহৃত মোবাইলসহ তাদের গ্রেফতার করে।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক আসাদুজ্জামান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available