• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৯:৫২ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে বিশেষ অভিযানে আটক ২০

৮ জুন ২০২৬ সকাল ১১:২৩:২০

রাঙামাটিতে বিশেষ অভিযানে আটক ২০

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরে ৭ জুন রোববার সন্ধ্যা থেকে রাত সোয়া ১১টা পর্যন্ত পরিচালিত পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাসহ অন্তত ২০ জনকে আটক করা হয়েছে।

ডেভিল হান্ট, কিশোর গ্যাং, মাদক ব্যবসা ও সেবন এবং জুয়াবিরোধী এ অভিযানে শহরের বিভিন্ন এলাকায় একযোগে তল্লাশি চালায় পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি কোতয়ালী থানার অফিসার মো. জসিম উদ্দিন জানান, রোববার বিকেল থেকে শহরজুড়ে বিশেষ অভিযান শুরু করা হয়। রাত সোয়া ১১টা পর্যন্ত অভিযানে মোট ২০ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জসিম, সাধারণ সম্পাদক বাবু ত্রিপুরা এবং ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নরেশ মজুমদার। তাদের ডেভিল হান্ট সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া কিশোর গ্যাং কার্যক্রম, জুয়া এবং মাদক কেনাবেচার অভিযোগে আরও ১৭ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সন্দেহভাজন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭