• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:১২:২০ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

ঠাকুরগাঁওয়ে এক নারীর মরদেহ উদ্ধার

১ জুন ২০২৬ সকাল ১১:৪৯:৫৬

ঠাকুরগাঁওয়ে এক নারীর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার একটি নির্জন এলাকা থেকে নাসিমা আকতার(৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ধারণা করা হচ্ছে প্রথমে ধর্ষণ করে পরে তাকে হত্যা করা হয়।

আজ ১ জুন সোমবার সকালে হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী থেকে ভাতুরিয়াগামী সড়কের গড় ভবানীপুর এলাকায় ওই নারীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় মৃতের স্বামী আব্দুল্লাহকে জিজ্ঞাসাবাদ করে।

পুলিশ জানায়, ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার রাউৎনগর গ্রামের বাসিন্দা ইউপি সদস্য আব্দুল্লাহর দ্বিতীয় স্ত্রী নাসিমা আকতার(৩৫) রোববার বিকেল ২টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।

হরিপুর থানার ওসি আব্দুল হাকিম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জরুরি ভিত্তিতে ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
জরুরি ভিত্তিতে ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৭:১২


ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২৬:৫২

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২১:০৩


মালয়েশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
মালয়েশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৩০