• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৭:০৬ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

জঙ্গল সলিমপুরে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

২৪ মে ২০২৬ সকাল ০৯:১১:৪৮

জঙ্গল সলিমপুরে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

নিহত মো. নুর উল্লাহ (৬৩) জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকার ৫ নম্বর সমাজের বাসিন্দা ছিলেন। তাদের গ্রামের বাড়ি মহেশখালী উপজেলায়।

আগামীর সময়ের এক প্রতিবেদন থেকে জানা যায়, ২৩ মে শনিবার বিকেলে পারিবারিক কলহের জেরে বাবা-ছেলের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ছেলে সাইফুল্লাহ বাবাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত সাইফুল্লাহকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

সীতাকুণ্ড থানার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা জানান, পারিবারিক অশান্তির জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭