• ঢাকা
  • |
  • রবিবার ১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:২৩:৫২ (24-May-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেফতার

৪ মে ২০২৬ সকাল ০৯:০৬:৪১

নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে র‌্যাব-১১ এর অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। ৩ মে রোববার এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১ অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান।

র‌্যাব জানায়, ২০২৩ সালে ফতুল্লা থানায় দায়ের করা একটি মাদক মামলায় নারায়ণগঞ্জের বিজ্ঞ স্পেশাল জজ আদালত সোহাগ মিয়া (২৯) ও হীরা বেপারী (২৭)-কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকে তারা পলাতক ছিল।

র‌্যাব-১১ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল ফতুল্লা থানার কুতুবপুর এলাকায় অভিযান চালিয়ে রোববার রাত ৩টার দিকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার সোহাগ মিয়া শরীয়তপুর জেলার জাজিরা থানার বাসিন্দা এবং হীরা বেপারী বরিশালের গৌরনদী থানার বাসিন্দা।

নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান বলেন, ‘যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ঈদ উপলক্ষে চার বন্দির সাজা মওকুফ
ঈদ উপলক্ষে চার বন্দির সাজা মওকুফ
২৪ মে ২০২৬ দুপুর ১২:২২:২৬





Follow Us