• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৪:২৩ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

তিন মাদক কারবারিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

২৫ এপ্রিল ২০২৬ সকাল ১০:১৮:৫৩

তিন মাদক কারবারিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া (বাঙ্গারপার) এলাকায় তিন মাদক কারবারিকে গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। এ ঘটনায় এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

২৪ এপ্রিল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। আটকরা হলেন— রিয়াদ মিয়া (২৩), সৌরভ আহমেদ (২২) ও আজিজুল হক (৩৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় আওয়ামী লীগ নেতা জসীম উদ্দীনের বাড়িতে দীর্ঘদিন ধরে মাদক কারবার চলার অভিযোগ রয়েছে।

শুক্রবার সকালে এলাকাবাসী ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির ভেতরে লুকিয়ে থাকা তিনজনকে দেশীয় অস্ত্রসহ আটক করে গণপিটুনি দেওয়া হয়, পরে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে, বাড়ির মালিক জসীম উদ্দীনের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। জসীম উদ্দীন বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে।

এদিকে, অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী ওই বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। স্থানীয়দের অভিযোগ, গত ৫ আগস্টের পর থেকে জসীম উদ্দীনের অনুপস্থিতিতে তার স্ত্রী ১০-১২ জন সহযোগীর মাধ্যমে এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছিলেন।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

কালিয়াকৈর থানার (ওসি) সহিদুল ইসলাম জানান, ‘তিনজনকে আটক করা হয়েছে। একজন নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭