• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:০০:২৬ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

ফুলছড়িতে গরু চুরির অভিযোগে দুই ব্যক্তি আটক, ছেড়ে দেওয়ায় ক্ষোভ

৫ এপ্রিল ২০২৬ সকাল ০৯:২৭:৫১

ফুলছড়িতে গরু চুরির অভিযোগে দুই ব্যক্তি আটক, ছেড়ে দেওয়ায় ক্ষোভ

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের চর হরিচন্ডী গ্রামে গরু চুরির অভিযোগে আটক দুই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ এপ্রিল শুক্রবার ভোরে গ্রামের বাসিন্দা বাদশা মিয়ার দুটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। আটকরা হলেন বালাসী ঘাট এলাকার শরিফুল ইসলাম (৪৫) এবং ইসলামপুর উপজেলার লাবণ্য মিয়া (৪০)।

পরে উত্তেজিত জনতা তাদের মারধর করে এরেন্ডাবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রশিদের বাড়িতে নিয়ে যায়। তবে বিকেলে ওই ইউপি সদস্যের বাড়ি থেকেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, আইনগত ব্যবস্থা না নিয়ে কেন তাদের ছেড়ে দেওয়া হলো।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য আব্দুর রশিদ বলেন, ‘গরুর মালিক কোনো লিখিত অভিযোগ না করায় আটক ব্যক্তিদের তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭