• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:০৬:১১ (19-May-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে ৯ হাজার লিটার ডিজেল জব্দ, অভিযুক্তকে ২ মাসের কারাদণ্ড

১ এপ্রিল ২০২৬ সকাল ১০:২১:১৬

নারায়ণগঞ্জে ৯ হাজার লিটার ডিজেল জব্দ, অভিযুক্তকে ২ মাসের কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে জেলা প্রশাসন ও বিজিবির যৌথ অভিযানে ৯ হাজার ১শ’ লিটার অবৈধভাবে মজুদ করা ডিজেল জব্দ করা হয়েছে। অভিযানের সময় সিফাত গাজী নামের একজনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

৩১ মার্চ মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম ফয়েজ উদ্দিন এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক উপস্থিত ছিলেন।

Ad
Ad

জব্দকৃত ডিজেল পরবর্তীতে মেঘনা ডিপোর ডিজিএমের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মালিককে পেট্রোলিয়াম আইনের আওতায় ২ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয় এবং অনাদায়ে অতিরিক্ত ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড নিশ্চিত করা হয়েছে।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে
বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে
১৮ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:১৭






Follow Us