• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:১৫:২৮ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

পাবনার ভাঙ্গুড়ায় নির্যাতনের শিকার বৃদ্ধের মৃত্যু

২১ মার্চ ২০২৬ রাত ০৯:১৫:৩৮

পাবনার ভাঙ্গুড়ায় নির্যাতনের শিকার বৃদ্ধের মৃত্যু

পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের নুরনগর গ্রামে গাছে বেঁধে পিটুনির শিকার বৃদ্ধ মো. ইনতাজ আলী (৬০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

২১ মার্চ পবিত্র ঈদুল ফিতরের দিন সকালে তার মৃত্যু হওয়ায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্র জানায়, গত ২১ জানুয়ারি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ২১ মার্চ শনিবার সকালে তিনি মারা যান।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা লাঠিসোঁটা, লোহার রডসহ দেশীয় অস্ত্র দিয়ে তাকে নির্যাতন করে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার স্ত্রীকেও মারধর ও লাঞ্ছিত করা হয়।

ঘটনার পর নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭