• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ রাত ০৯:৩৩:৪৪ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

রাজাপুরে জঙ্গল থেকে অপহৃত শিশু উদ্ধার

২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১৩:২৩

রাজাপুরে জঙ্গল থেকে অপহৃত শিশু উদ্ধার

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে অপহরণের পর রাতের আঁধারে রাস্তার পাশের জঙ্গল থেকে মিহির নামে (১৬) মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা।

২২ ফেব্রুয়ারি রোববার রাতে উপজেলার রাজাপুর সদর ইউনিয়নের পশ্চিম আঙ্গারিয়া এলাকার রাস্তা ও খালের পাশের একটি নির্জন জঙ্গল থেকে কান্নারত অবস্থায় শিশু মো. মিহিরকে উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে রাজাপুর থানায় নেওয়া হলে বাবা মো. মাহাবুর মোল্লা শিশুটিকে শনাক্ত করেন।

খুলনার ডুমুরিয়ারর নোয়াকাঠি থেকে রোববার সকালে শিশুটিকে অপহরণ করে মুক্তিপণ দাবি ও হত্যার হুমকি দেন অহরণকারী তোতা মিয়া। এ অভিযোগে খুলনার ডুমুরিয়া থানায় একটি অপহরণ মামলা করে তার পরিবার।

শিশুটির পিতা মাহবুব মোল্লা জানান, তাদের এক আত্মীয় ময়না বেগমের প্রাক্তন স্বামী তোতা মিয়া (৩৫); দুই মাস আগে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের পর বিষয়টি মেনে নিতে পারেননি তিনি। গত দুই সপ্তাহ আগে ময়না বেগমের অন্যত্র দ্বিতীয় বিয়ে হয়। পরে রাজাপুরের পুটিখালাখালি গ্রামের মৃত মনুসুর সরদারের ছেলে পূর্ব পরিচিত তোতা মিয়া শিশুটির বাবা মাহাবুব মোল্লাকে ধর্মের ভাই ডেকে রাতে তার বাড়ীতে আশ্রয় নেয়। সকালে শিশুটিকে নিয়ে দোকানে যাবার কথা বলে কৌশলে অপহরণ করে পালিয়ে যায় এবং তিনি শিশুটিকে ফেরৎ দিতে তিন লাখ টাকা দাবি করেন শিশুটির বাবা মাহাবুব মোল্লার কাছে। এ ঘটনা পুলিশকে জানালে শিশুটিকে হত্যা করা হবে বলে হুমকি দেন তিনি। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ অপহরণকারীর অবস্থান শনাক্ত করলে অপহরণকারী শিশুটিকে রাস্তার পাশে নির্জন জঙ্গলে ফেলে পালিয়ে যায়।

রাজাপুর থানায় ওসি নজরুল ইসলাম জানান, উদ্ধার করে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপহরণকারীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪ বছর পর ফুটবলে ফিরছে রাশিয়া
৪ বছর পর ফুটবলে ফিরছে রাশিয়া
১৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:১১:৫২



রাজধানীর মিরপুরে যাত্রীবাহী দুই বাসে আগুন
রাজধানীর মিরপুরে যাত্রীবাহী দুই বাসে আগুন
১৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৪:২১


শাহজালালের মাজারে এবার মিলল প্রায় ৮৯ লাখ টাকা
শাহজালালের মাজারে এবার মিলল প্রায় ৮৯ লাখ টাকা
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:১৫


দীর্ঘ নিষেধাজ্ঞার পর ফিফার আসরে রাশিয়া
দীর্ঘ নিষেধাজ্ঞার পর ফিফার আসরে রাশিয়া
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১৬

ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালে
ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালে
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:০৫

ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে ডিএমপির ৪৪০৭ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে ডিএমপির ৪৪০৭ মামলা
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৭:৩৩