• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪০:৩৪ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

হবিগঞ্জে চাঁদাবাজির অভিযোগে তিনজন আটক

১৪ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৫৮:৪৫

হবিগঞ্জে চাঁদাবাজির অভিযোগে তিনজন আটক

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ শহরে চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবসহ ৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

১৩ জানুয়ারি মঙ্গলবার রাত ১২টার দিকে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকা থেকে তাদেরকে আটক করে যৌথ বাহিনী। পরে আটককৃতদের হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন, হবিগঞ্জ শহরতলীর উমেদনগর এলাকার আব্দুল মতিনের ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিব (২৪), একই এলাকার শাহ আলম এর ছেলে মো. শিহাব আহমেদ (২০) ও নছরতপুর এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে মো. মোশাররফ (১৯)।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত আল মদিনা ট্রেডার্স এর মালিক শেখ জামাল মিয়ার কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করে এনামুল হক সাকিব এর নেতৃত্বে কয়েকজন যুবক। বিষয়টি জানতে পেরে স্থানীয় ব্যবসায়িরা তাদের আটক করে সেনা বাহিনী ও পুলিশকে খবর দেয়। পরে যৌথ বাহিনী তাদেকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৭ মে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা, মামলা-বাণিজ্য এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এনামুল হক সাকিবকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বহিষ্কার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০