• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে আশ্বিন ১৪৩৩ সকাল ১১:৩৮:০৮ (13-Oct-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে ডিবি পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার

১২ জানুয়ারী ২০২৬ সকাল ১০:০৪:০৬

সৈয়দপুরে ডিবি পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীতে ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এক হাজার ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫ গ্রাম হেরোইন।

গ্রেফতাররা হলেন সৈয়দপুর উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের খুরশিদ (৩২) ও মাহতাব আলম (৩৫)। দীর্ঘদিন ধরে তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক বেচাকেনা করে আসছিলেন।

পুলিশ জানায়, ১০ জানুয়ারি শনিবার রাতে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামের নির্দেশে অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) মো. মতলুবর রহমান এতে নেতৃত্ব দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস
১৩ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৫০:১৩





টিভিতে আজকের খেলা (১৩ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (১৩ অক্টোবর)
১৩ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৪৭:১২