• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে ভাদ্র ১৪৩৩ ভোর ০৫:৩২:০১ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

মণিরামপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা : এলাকায় আতঙ্ক

৫ জানুয়ারী ২০২৬ রাত ০৮:১১:১৭

মণিরামপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা : এলাকায় আতঙ্ক

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলায় প্রকাশ্য দিবালোকে গুলি করে রানা প্রতাপ (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

৫ জানুয়ারি সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ১৭ নম্বর ইউনিয়নের কপালিয়া বাজার এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। নিহত রানা প্রতাপ পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কপালিয়া বাজারে অবস্থান করছিলেন রানা প্রতাপ। আনুমানিক ৫টা ৪৫ মিনিটের দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধারের আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

এ ঘটনার পরপরই কপালিয়া বাজার ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় মণিরামপুর থানা পুলিশ।

এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। কে বা কারা এ ঘটনার সাথে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১