• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৫১:৫৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

শিবালয়ে স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

১০ নভেম্বর ২০২৫ সকাল ০৯:৫৩:৫৪

শিবালয়ে স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটেছে ৯ নভেম্বর রোববার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার উথলী মোড়ে সারমানো সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের পাশে পার্কিং করে রাখা অবস্থায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা হঠাৎ করে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আগুনের খবর পেয়ে স্থানীয়রা দ্রুত নবগ্রাম ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

ঢাকা মেট্রো-ব-১০-০৬৬৮ নম্বরের ওই বাসটিতে আগুন লাগার সময় কোনো যাত্রী ছিল না। প্রতিদিন সকাল ৬টার দিকে উথলী মোড় থেকে গিলন্ড পর্যন্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রী পরিবহনে এই বাসটি ব্যবহার করা হত।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। কে বা কারা অগ্নিসংযোগের সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬