• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৪:৪৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

টেকনাফে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতার মরদেহ উদ্ধার

৫ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৫৮:৪৭

টেকনাফে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতার মরদেহ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার আনোয়ার প্রজেক্ট সংলগ্ন খাল থেকে ৫ নভেম্বর বুধবার সকাল ১১টায় সাবরাংয়ের সাবেক ইউপি সদস্য মো. ইউনুসের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মো. ইউনুস ছিলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং টেকনাফ উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহ্বায়ক। তিনি সাবরাং চান্দলীপাড়ার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের মতে, রঙ্গিখালী এলাকার ব্রিজের নিচে ভাসমান মৃতদেহটি প্রথমে পথচারীরা লক্ষ করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে নিহত ব্যক্তির পরিচয় সাবরাংয়ের সাবেক ইউপি সদস্য মো. ইউনুস হিসেবে শনাক্ত করা হয়।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

হত্যাকাণ্ডের কারণ বা আসামির পরিচয় এখনো জানা যায়নি। তবে, টেকনাফ উপজেলা বিএনপি গভীর শোক প্রকাশ করেছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে জড়িতদের কঠোর শাস্তির দাবি করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০