• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:৪২:৪৫ (29-Nov-2026)
  • - ৩৩° সে:

সাভারে সন্ত্রাসী হামলায় নিহত ১, আহত ৮

২৩ অক্টোবর ২০২৫ সকাল ০৯:০৯:৫২

সাভারে সন্ত্রাসী হামলায় নিহত ১, আহত ৮

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারে সন্ত্রাসী হামলায় আবু সাইদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্র ও ইটপাটকেল আঘাতে আরও অন্তত ৮ জন আহত হয়েছেন।

২২ অক্টোবর বুধবার রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু সাইদ সাভারের বনগাঁও ইউনিয়নের মৃত মুনতাজ আলীর ছেলে। সে কৃষিকাজ করতেন।

আরও পড়ুন

ডিবির অভিযানে সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

আহতরা হলেন- জাবেদ, হিরু, সল্লিমুলা, বাবুল, আলিফ, আরাফাত, নজুমদ্দিন।

আহত জাবেদ বলেন, বুধবার রাত ৮টার দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় সন্ত্রাসী জাকির ও তার বাহিনীর ৩০/৪০ জন লোক হামলা করে। এসময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আবু সাইদের মৃত্যু হয়েছে। এছাড়া সন্ত্রাসীদের হাতে থাকা লোহার রড়,  লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে আরও অন্তত ৮ জন আহত হয়েছেন। পরে আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি ।

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক রাকিব আল মাহমুদ শুভ বলেন, এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এছাড়া আরও ৮ জন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি দেওয়া  হয়েছে এবং একজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।  

আরও পড়ুন

ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে দুই হাজার ভরি গহনা চুরি, নিরাপত্তাকর্মী আটক

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) হেলাল উদ্দিন জানান, পুলিশ সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। তবে সন্ত্রাসীদের হামলায় কয়েকজন আহত হয়েছে তা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









টিভিতে আজ যেসব খেলা দেখা যাবে (২৯ নভেম্বর)
টিভিতে আজ যেসব খেলা দেখা যাবে (২৯ নভেম্বর)
২৯ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৩২:২৮