• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:৫২:৪৫ (09-Oct-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও ফেয়ারডিল সিরাপ জব্দ

৯ অক্টোবর ২০২৬ সকাল ১১:২০:৩২

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও ফেয়ারডিল সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুটি অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ ও ৪৭ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৪৭ হাজার ৩০০ টাকা।

৮ অক্টোবর বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে মনাকষা ও মনোহরপুর বিওপির টহলদল পৃথক অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করে।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত সুরক্ষা, পুশ-ইন প্রতিরোধ ও মাদক চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করছে।

বিজিবি সূত্রে জানা গেছে, চলতি অক্টোবর মাসে ৫৩ বিজিবির বিভিন্ন অভিযানে একজন আসামিসহ ৬৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ, ৪৭ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৩৬ বোতল মদ জব্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
৯ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫৩:২৫



প্রযুক্তির যুগে বদলাচ্ছে ডাকসেবার ধরন
প্রযুক্তির যুগে বদলাচ্ছে ডাকসেবার ধরন
৯ অক্টোবর ২০২৬ সকাল ১১:১৫:২২

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৮০
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৮০
৯ অক্টোবর ২০২৬ সকাল ১১:০৮:০২