• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৫১:০৬ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

কাঠের আড়ত থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

১৩ অক্টোবর ২০২৫ সকাল ০৯:১৬:৩৬

কাঠের আড়ত থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের গোবিনাথপুর ছাগল প্রজনন কেন্দ্রের পাশে একটি কাঠের আড়তের ভিতর থেকে তাছলিমা খাতুন(৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

১২ অক্টোবর রোববার রাত ১০টার দিকে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। নিহত তাছলিমা খাতুন শহরের গোবিনাথপুর গ্রামের লাল মিয়ার স্ত্রী।

এ ঘটনায় নিহতের স্বামী লাল মিয়া পলাতক রয়েছেন। পলাতক লাল মিয়া শহরের গোবিনাথপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় নিহত তাছলিমা খাতুন বাড়িতে না ফেরায় তার সন্তান বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকে। কোথাও না পেয়ে ছেলে রাত ৮টার দিকে ছাগল প্রজনন কেন্দ্রের পাশে কাঠের আড়তের ভিতরে বস্তাবন্দী একটি মরদেহ পড়ে থাকতে দেখে।

ঘটনাটি সে এলাকার সাবেক কমিশারকে জানায়। পরে তিনি বিষয়টি প্রশাসনকে জানান। খবর পেয়ে ঝিনাইদহ থানা পুলিশ, র‌্যাব, সিআইডি ঘটনাস্থল কর্ডন করে উদ্ধার অভিযান চালায়। পারিবারিক কলহের কারণে তাকে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।

এলাকাবাসী জানায়, নিহত তাছলিমা খাতুনকে তার স্বামী প্রায় সময় মারধর করতো।

আরও পড়ুন

শিবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান,  কাঠের আড়তের ভিতর থেকে তাছলিমা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতর স্বামী লাল মিয়া পলাতক রয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬