• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:১৭:১০ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

যশোরের ঝিকরগাছায় যুবকের গলিত মরদেহ উদ্ধার

১১ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৩০:২৪

যশোরের ঝিকরগাছায় যুবকের গলিত মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় মাসুদ রানা (২০) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি উদ্ধার করা হয়েছে বায়শা গ্রামের প্রবাসী রবিউল ইসলামের নির্মাণাধীন পরিত্যাক্ত ভবনের ভেতর থেকে।

নিহত মাসুদ রানা শার্শা উপজেলার উলাশি খাল পাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যা কাণ্ড সংঘটিত হয়েছে।

ঝিকরগাছা থানা পুলিশ  এবং পিতা নুর মোহাম্মদ জানান, ৬ অক্টোবর সোমবার মাসুদ রানাকে না পেয়ে শার্শা থানায় সাধারণ ডায়েরি করেন।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে সার পাচারের সময় ডিলারসহ ২ জনের কারাদণ্ড

১০ অক্টোবর শুক্রবার দুপুরে এলাকাবাসী ঝিকরগাছার বায়শা গ্রামের আফিল পোলট্রি ফার্মের পিছনে প্রবাসী রবিউল ইসলামের নির্মাণাধীন বাড়ির ভেতর একটি গলিত মরদেহ দেখতে পেয়ে ঝিকরগাছা থানা পুলিশকে খবর দেন। ঝিকরগাছা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গলিত মরদেহ ডোমের সাহায্যে উদ্ধার করে সন্ধ্যায় থানায় নিয়ে আসেন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মাদ গাজী জানান, গলিত মরদেহ শনাক্ত করেন মাসুদ রানার পিতা নুর মোহাম্মদ। ডোমের সাহায্য নিয়ে মরদেহ উদ্ধারে বিলম্ব হয়েছে। তিনি আরও  জানান, ৬ অক্টোবর মাসুদ রানাকে খুঁজে না পেয়ে তার পিতা শার্শা থানায় সাধারণ ডায়েরি করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৪ জেলায় নতুন এসপি
৪ জেলায় নতুন এসপি
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:২০


জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮

পুলিশের ঊর্ধ্বতন ৭ পদে রদবদল
পুলিশের ঊর্ধ্বতন ৭ পদে রদবদল
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৪৯

এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ
এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৫:৫৪



জানুয়ারিতে সৌদিতে হচ্ছে না এশিয়ান কাপ
জানুয়ারিতে সৌদিতে হচ্ছে না এশিয়ান কাপ
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:৪০